Posts

Image
  বদলে যাওয়ার অপর নাম স্মৃতি কত সহজেই না বদলালে তুমি! যাওয়ার সময় বলে গেলে আমাকে তুমি ভুলে যাও। অথচ ভুলে যাওয়া সত্যিই কি সহজ ? তোমার স্মৃতি থেকে পালিয়ে বাঁচতে দেশ হতে দেশান্তর হয়েছি। নিজেকে বিলিয়েছি অজানায় । তবুও কি ভুলতে পেরেছি তোমায়? তোমার সেই সব স্মৃতি, তোমার মায়া! অথচ আমি বেঁচে আছি না থাকার মত। মাঝে ততোমার চিঠি পেলাম তুমি জানতে চেয়েছো কেমন আছি? কেমন থাকি বলো ? তুমিবিহীন ? ঘুমহীন রাত, একশত দীর্ঘশ্বাস । তবুও প্রতি উত্তরে আমি লিখেছিলাম এখনও ভুলতে পারিনি তোমার স্মৃতি। এখনও পালিয়ে বেড়াই তোমার স্মৃতি থেকে। আমি বুঝে গেছি, স্মৃতি থেকে পালিয়ে বাঁচা সম্ভব না , তবুও বাঁচার তাগিদে বাঁচি । এত এত ব্যস্ততা , এত এত খবরের ভীর , তবুও ভুলতে পারি না, সেই অর্ধ-আলোতে দেখা তোমার মুখখানা তা সব আজ স্মৃতি। ~স্মৃতি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
যাকে দেখতে আপনার বিশ্রী লাগে, ঘৃণা হয়। তাকে দেখেই কেউ কেউ হয়ত মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। মায়ায় পড়ে যায়। যার সাথে কথা বলতে আপনার বিরক্ত লাগে, তার সাথে একটুখানি কথা বলার জন্য কেউ কেউ হয়ত সারাদিন অপেক্ষা করে থাকে। যার সহজ- সরলতা দেখে আপনার তাকে ব্যাগডেইটেড কিংবা খ্যাত মনে হয়। অন্য কারও কাছে তাকে ভালো লাগার একমাত্র কারণই হয়ত তার এই ' সহজ-সরলতা ' কালো রঙের মানুষটাকে দেখে আপনি যখন মুখ ফিরিয়ে নেন, ভালো লাগেনা। অন্য কারও কাছে হয়ত এই কালো মানুষটাই প্রিয়। সুন্দর তো আর সবার পছন্দের হয় না। কালো মানুষটাই হয়ত কারও প্রথম পছন্দ। আপনার কাছে যেমন গুড লুক, ড্রেসঅাপ, গ্লেমার প্রথম প্রায়োরিটি পায়, অন্য কারও কাছে হয়ত মনের সৌন্দর্যটাই প্রথম প্রায়োরিটি। আসলে একটা কথা জানেন কি- একটা মানুষ কখনো সবার কাছে ভালো হতে পারে না, আবার একই সাথে এটাও সত্যি একটা মানুষ কখনো সবার কাছে খারাপ হয় না। সবার অপছন্দের হয় না। প্রত্যেকটা মানুষই কারও না কারও কাছে তার প্রিয় ব্যক্তিত্ব। যে যেমন তাকে ঠিক তেমনভাবেই ভালো লাগার কেউ না কেউ ঠিকই আছে। তাই কেউ যদি আপনাকে খারাপ বলে কিংবা অপছন্দ করে তাতে কষ্ট পাবেন না। কারণ আপনি একটা মানুষ, ...
  আমি কখনোই কারো প্রিয় হতে পারিনি – না ঘরে, না বাইরে; না বাইরে, না ভিতরে; না ভিতরে, না ইতরে! , আমি কখনোই কারো প্রিয় হতে পারিনি – না নরের, না নারীর; না আত্মীয়ের, না আততায়ীর; না আস্তিকের, না নাস্তিকের; না কবির, না নবির। , আমার গলা নারীর বন্দনাগীত গায়নি, জিভ থেকে পুরুষের স্তবক বেরোয়নি, আমার হাত কারো পা ছোঁয়নি, চোখ কারো ভণ্ডামো এড়ায়নি, ঠোঁট ঢুকে পড়েনি অপঠোঁটে, , একনায়িকার খামখেয়ালে আমার শরীর করেনি ওঠবস,আমার মগজ কাউকে দেয়নি পূর্ণ বা খণ্ডকালীন দাসখত! , আমার আত্মঘাতে ঘা খেয়ে উঠেছে পেশিবহুল পুরুষও,আমার বিষবাক্যে চিত্‍কার করে উঠেছে পূজাপ্রত্যাশী নারীও! ধুতি-টুপিতে টান পড়ায় শীত্‍কার করে উঠেছে ধর্মজীবী ধার্মিকও,অজ্ঞাতনামা রোগে রাগান্বিত হয়ে উঠেছে নার্সিসাস নাস্তিকও! , অবশেষে, আমি কখনোই কারো প্রিয় হতে পারিনি! তোষামুদে-জন প্রিয় হয় সবার, এই হলো পরিহাস; তোষামোদ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস! - আখতারুজ্জামান আজাদ