বদলে যাওয়ার অপর নাম স্মৃতি
কত সহজেই না বদলালে তুমি!
তোমার স্মৃতি থেকে পালিয়ে বাঁচতে
দেশ হতে দেশান্তর হয়েছি।
নিজেকে বিলিয়েছি অজানায় ।
তবুও কি ভুলতে পেরেছি তোমায়?
তোমার সেই সব স্মৃতি, তোমার মায়া!
অথচ আমি বেঁচে আছি না থাকার মত।
মাঝে ততোমার চিঠি পেলাম
তুমি জানতে চেয়েছো কেমন আছি?
কেমন থাকি বলো ? তুমিবিহীন ?
ঘুমহীন রাত, একশত দীর্ঘশ্বাস ।
তবুও প্রতি উত্তরে আমি লিখেছিলাম
এখনও ভুলতে পারিনি তোমার স্মৃতি।
এখনও পালিয়ে বেড়াই তোমার স্মৃতি থেকে।
আমি বুঝে গেছি, স্মৃতি থেকে পালিয়ে বাঁচা সম্ভব না , তবুও বাঁচার তাগিদে বাঁচি ।
এত এত ব্যস্ততা , এত এত খবরের ভীর ,
তবুও ভুলতে পারি না, সেই অর্ধ-আলোতে
দেখা তোমার মুখখানা তা সব আজ স্মৃতি।
~স্মৃতি
- মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।

Comments
Post a Comment